নওগাঁর মহাদেবপুরের মহেশপুর গ্রামে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে হত্যা"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৬-২০২৬ ০৭:২৬:১০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৬-২০২৬ ০৭:২৬:১০ অপরাহ্ন
"
নওগাঁর মহাদেবপুরের মহেশপুর থেকে(স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
আজ ২৯ জুন ২০২৬ সোমবার দুপুরে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামে বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে মোঃ আব্দুল জব্বার (৬৫) কে এলোপাথাড়ি ভাবে মারপিট করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নিহতের ছেলে মোঃ জিয়াউর রহমান জানান, আমাদের প্রতিবেশী মোঃ আব্দুল হাই এর ৩ ছেলে চপল, আজাহার ও শাকিল সহ তাদের পরিবারের লোকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর পেয়ে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি জান্নাত, এএসআই আছির সহ মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেন। বলে জানা গেছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছেন। কিন্তু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের ছবি নেওয়া সম্ভব হয়নি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স